ঢাকা: সরকার গঠনের দুই মাসের মধ্যেই ‘আওয়ামী স্টাইলে’ দলীয়করণ শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য

দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময় , আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়

ঢাকা: সরকার গঠনের দুই মাসের মধ্যেই ‘আওয়ামী স্টাইলে’ দলীয়করণ শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সময়ে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করা হয়েছে এবং জেলা পরিষদ ও বিভিন্ন সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, সচিবালয়ে যেসব কর্মকর্তা আগের সরকারের আমলে ওএসডি ছিলেন, তাদের আবারও ওএসডি করা হচ্ছে, বিশেষ করে স্বাস্থ্য খাতে এ প্রবণতা বেশি।


তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সরকারি দলের কোনো কার্যকর আলোচনা নেই। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের বিএনপির প্রস্তাব থাকলেও এখন তার বাস্তবায়ন নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তাঁর মতে, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে অনেক সমস্যার সমাধান সম্ভব হতো।


সংসদে অতীত আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বিভিন্ন সময় সরকারবিরোধী আন্দোলনে বড় কর্মসূচি থাকলেও শেষ মুহূর্তে তা সফল হয়নি। রাষ্ট্রপতি প্রসঙ্গে মন্তব্য করে রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান রাষ্ট্রপতি বিতর্কিত ভূমিকা পালন করেছেন এবং অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে। তাই তাঁকে রাষ্ট্রপতি পদে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ সময় তিনি সরকারের নীতি ও প্রশাসনিক কার্যক্রম নিয়েও কঠোর সমালোচনা করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯