কলকাতা ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেও ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি

শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময় , আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়

কলকাতা ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যেও ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটের দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সকাল থেকে একাধিক ভোটকেন্দ্র পরিদর্শনের সময় তিনি বিভিন্ন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হন।


স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, কালীঘাট এলাকার একটি ভোটকেন্দ্রে শুভেন্দু অধিকারী পৌঁছানোর পরপরই তৃণমূল সমর্থকদের একাংশ “চোর-চোর” এবং “জয় বাংলা” স্লোগান দিতে শুরু করেন। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় নেত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সমর্থকেরা “জয় বাংলা” স্লোগান দেন। অন্যদিকে বিজেপি সমর্থকেরা পাল্টা “জয় শ্রীরাম” স্লোগান দিলে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।


শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, বহিরাগতদের এনে তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং হামলার চেষ্টা করা হয়েছে। পরে তিনি কেন্দ্রীয় বাহিনীর সহায়তা চান। অন্যদিকে কাজরী বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে বলেন, ভোটারদের প্রভাবিত করতেই শুভেন্দু অধিকারী এলাকায় উত্তেজনা তৈরি করছেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে। উত্তেজনার মধ্যেই কিছু সময়ের জন্য এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯