ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট সব শর্ত পূরণ না

ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍নতুন সিদ্ধান্ত

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময় , আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানের ক্ষেত্রে কিছুটা নমনীয়তা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট সব শর্ত পূরণ না হলেও, বিশেষ অর্জন থাকলে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস প্রদানের সুযোগ রাখা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-২) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।


নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বছরে ব্যাংকের উল্লেখযোগ্য কোনো সাফল্য অর্জিত হলে পরিচালনা পর্ষদ সেই বোনাস অনুমোদন করতে পারবে। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—ব্যাংককে অবশ্যই ওই বছরে পরিচালন মুনাফা অর্জন করতে হবে, আগের বছরের তুলনায় মূলধন হ্রাস পাওয়া যাবে না এবং নতুন করে কোনো প্রভিশন ডেফারাল সুবিধার জন্য আবেদন করা যাবে না।


কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই সিদ্ধান্তের ফলে ব্যাংকিং খাতে কর্মীদের কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়বে, পাশাপাশি আর্থিক শৃঙ্খলাও বজায় থাকবে। নির্দেশনায় আগের অন্যান্য শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে।


এ নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং মঙ্গলবার থেকেই তা কার্যকর হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯