বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানায় মোট ১ হাজার

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৯ সময় , আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৯ সময়

বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন থানায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এর মধ্যে ৭৯৯টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় ১ হাজার ৫৬টি মামলা অন্তর্ভুক্ত রয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে কুড়িগ্রাম-১ আসনের বিরোধী দলের সদস্য মো. আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী এ তথ্য জানান।


মন্ত্রী বলেন, দায়েরকৃত মামলাগুলোর মধ্যে এখন পর্যন্ত ১৫৮টির তদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৪৮টি হত্যা মামলা ও ১১০টি অন্যান্য মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে এবং এসব মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও জানান, বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত প্রক্রিয়া এখনও চলমান। বিপুল সংখ্যক মামলার তদন্ত সময়সাপেক্ষ হলেও দ্রুততার সঙ্গে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ বিভাগ কাজ করছে।


মো. আসাদুজ্জামান বলেন, প্রতিটি মামলায় সঠিক সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও আইনি প্রক্রিয়া মেনে তদন্ত পরিচালনা করা হচ্ছে, যাতে বিচার প্রক্রিয়ায় কোনো দুর্বলতা না থাকে। জামিন প্রসঙ্গে তিনি বলেন, জামিন প্রদান সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় যুক্তি উপস্থাপন করে আসামিদের জামিনের বিরোধিতা করছেন।


মন্ত্রী আরও বলেন, অতীতের নৃশংস অপরাধের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। হত্যা, গুম ও নির্যাতনের মতো অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।


সূত্র: বাসস

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯