সৌদি আরবে কর্মরত কর্মচারীদের জন্য হজ পালনে নতুন সুবিধার ঘোষণা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। দেশটির

হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৮ সময় , আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৮ সময়

সৌদি আরবে কর্মরত কর্মচারীদের জন্য হজ পালনে নতুন সুবিধার ঘোষণা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। দেশটির শ্রম আইন অনুযায়ী, কর্মীরা এখন হজ পালনের জন্য সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত বেতনসহ ছুটি পাবেন। বুধবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে উপসাগরীয় একটি সংবাদমাধ্যম।


মন্ত্রণালয়ের তথ্যমতে, কর্মীরা টানা ১০ থেকে ১৫ দিন পর্যন্ত এই ছুটি ভোগ করতে পারবেন এবং এর মধ্যে ঈদুল আজহার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। তবে এই সুবিধা পেতে হলে কর্মীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অন্তত দুই বছর ধারাবাহিকভাবে কর্মরত থাকতে হবে। ঘোষণায় আরও বলা হয়েছে, একজন কর্মী তার পুরো চাকরি জীবনে মাত্র একবার এই হজের ছুটি নিতে পারবেন। পাশাপাশি, এই সুযোগ কেবল তাদের জন্য প্রযোজ্য, যারা আগে কখনো হজ পালন করেননি।


এছাড়া, প্রতি বছর কতজন কর্মীকে এই ছুটি দেওয়া হবে, তা প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী নিয়োগকর্তারা নির্ধারণ করতে পারবেন। মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগের ফলে সৌদি আরবে কর্মরত মুসলিমদের জন্য ধর্মীয় দায়িত্ব পালন আরও সহজ হবে এবং একই সঙ্গে তাদের শ্রম অধিকারও আরও সুসংহত হবে।


সূত্র: গালফ নিউজ

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯