রিয়াদ সিজন কাপের প্রথম ম্যাচে নেইমারের আল-হিলালের মুখোমুখি হয়েছিল মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ামি। সেখানে অবশ্য প্রচন্ড উপভোগ্য এক ম্যাচই

আল-হিলালের কাছে হারল মেসির মায়ামি

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৩০ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৫৮ সময় , আপডেট সময় : ৩০ জানুয়ারী ২০২৪, দুপুর ১১:৫৮ সময়
রিয়াদ সিজন কাপের প্রথম ম্যাচে নেইমারের আল-হিলালের মুখোমুখি হয়েছিল মেসি-সুয়ারেজদের ইন্টার মায়ামি। সেখানে অবশ্য প্রচন্ড উপভোগ্য এক ম্যাচই দেখা গিয়েছে। প্রীতি ম্যাচেই কিনা দেখা গেল ৭ গোল। ইন্টার মায়ামিকে ৪-৩ গোলে হারিয়েছে আল হিলাল।

হিলালের হয়ে গোল করেছেন আলেকসান্ডার মিত্রোভিচ, আবদুল্লাহ আল হামদান, মাইকেল ও ম্যালকম। আর মায়ামির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ, লিওনেল মেসি ও ডেভিড রুইজ।

প্রথমার্ধ অবশ্য ছিল পুরোপুরি একপেশে। আল-হিলালে হয়ে দশ মিনিটে জোরাল শটে গোল করেন আলেক্সান্দার মিত্রোভিচ। আল হামদান তিন মিনিট পরই  মায়ামির ডিফেন্ডার অ্যালেনের ভুলের সুযোগ নিয়ে গোল করেন । আল-হিলাল ১৩ মিনিটের মধ্যেই ২ গোল করে মায়ামিকে বড় এক বার্তাই দিয়েছে।

মায়ামির হয়ে দলীয় আক্রমণের সুবাদে ৩৪ মিনিটে গোল করেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। ভিএআর এর সাহায্য নিয়ে সেটি গোলের রায় দেন রেফারি। ৪৪ মিনিটে আল হিলালের মিশেল দেলগাদোর গোলে আরও পিছিয়ে যায় মায়ামি। মাঝে সুয়ারেজের অফসাইডের কারণে বাদ হয়ে যায় মেসির একটি গোল।

৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল পায় মায়ামির হয়ে আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ২০২৪ সালে এটিই তার প্রথম গোল। এক মিনিট পরই রুইজের গোলে সমতায় ফেরে মায়ামি।

ম্যাচ যখন নিশ্চিত ড্রয়ের পথে, তখনই ৮৮ মিনিটে ইয়াসির আল শাহরানির ক্রস থেকে হেডে আল-হিলারের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা ম্যালকম। আর তাতেই ৪-৩ গোলে হার নিশ্চিত হয় ইন্টার মায়ামির। আগামী বৃহষ্পতিবার ক্রিশ্চিয়ান রোনালদোর আল নাসরের বিপক্ষে সৌদি আরবে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে মায়ামি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯