বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে সাম্প্রতিক সময়ে, বিশেষ করে ভারত বিশ্বকাপ থেকে যেসব আলোচনা-সমালোচনা হয়ে আসছে, তার মধ্যে

লিটন দেশের অন্যতম সেরা ব্যাটার, বললেন সুজন

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৭ মে ২০২৪, দুপুর ১১:৪৪ সময় , আপডেট সময় : ৭ মে ২০২৪, দুপুর ১১:৪৪ সময়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে সাম্প্রতিক সময়ে, বিশেষ করে ভারত বিশ্বকাপ থেকে যেসব আলোচনা-সমালোচনা হয়ে আসছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাটিং। বোলিং ও ফিল্ডিং বিভাগ নিয়ে বড় রকমের অভিযোগ না থাকলেও টাইগারদের ব্যাটিং দুর্দশা হয়ে আসছে প্রচুর অভিযোগ।

জিম্বাবুয়ের সঙ্গে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের পর অধিনায়ক নাজমুল শান্তও অকপটে স্বীকার করেছেন এ কথা। দলের বোলারদের নিয়ে অসন্তুষ্টি প্রকাশ না পেলেও ব্যাটারদের উন্নতি করতে হবে বলে মেনে নিয়েছেন টাইগার অধিনায়ক। দলের দুর্ভোগ পোহানোর অন্যতম প্রধান কারণ মূলত ব্যাটিং বিভাগ, এমনটা মনে করেন কোচ এবং সমর্থকরাও।

ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠলেই সবার আগে যার নাম আসে তিনি হলেন লিটন দাস। ওপেনার হিসেবে দলের জন্য রানের যে ভীতটা গড়ে দিয়ে যাওয়ার কথা সেটা একদমই করে দেখা পারছেন না তিনি। টি-টোয়েন্টি ম্যাচ কিংবা ওয়ানডে, কোনো ফরম্যাটেই আশানুরূপ রান আসছে না লিটনের ব্যাট থেকে। এমনকি বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া নিয়েও উঠছে নানা প্রশ্ন ও আশঙ্কা।

লিটনের এমন বাজে ফর্মের পরও তার পাশে দাঁড়িয়ে এবার মুখ খুললেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। গতকাল সোমবার মিরপুরে গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘লিটন প্রথম ম্যাচে রান করেনি, কালও (রবিবার দ্বিতীয় ম্যাচে) খুব বেশি রান করেছে বলব না। সে বিশ্বকাপ দলে থাকবে কিনা এমন অনেক প্রশ্ন দেখলাম মিডিয়াতে। এগুলো তো হওয়া উচিৎ না। লিটন দেশের অন্যতম সেরা ব্যাটার। ওর অফ ফর্ম থাকতেই পারে। ক্রিকেটে ফর্ম ভাল-খারাপ দুটিই আছে। হয়ত লিটন এখন একটু অফ ফর্মে আছে। বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য সে মাত্র এক ইনিংস দূরে।'

লিটনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হচ্ছে তুমুল সমালোচনা ও ট্রল। এ প্রসঙ্গে সুজন বলেন, ‘দল নিয়ে বেশি নাড়াচাড়া, ঘাটাঘাটি, কথাবার্তা বলা, এগুলার জন্য দেশে খেলা হলে ছেলেরা আরও বেশি চাপে থাকে। নিউজিল্যান্ড একটা ম্যাচ হারলে আমি দেখি না ওদের দেশের মানুষ তেমন প্রতিক্রিয়া দেয়। আমরা যদি হারি বা খারাপ খেলি, তখন বলা হয় লিটন পারছে না, লিটনের নাম ঠনঠন দাস হয়ে যায়। লিটন এখন অনেক অভিজ্ঞ। তাকে তার মতো খেলতে দেওয়া উচিৎ। ওর খেলা ওকেই চিন্তা করতে হবে।‘

বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন আশা করেন শুধু লিটন না, দলের সকলেই ফর্মে থাকুক ও আসন্ন বিশ্বকাপে ভালো কিছু করে দেখাক, ‘চ্যালেঞ্জ থাকবেই। কিন্তু আমি মনেপ্রাণে বিশ্বাস করি, লিটন তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক। সবাই সেরা ফর্মে থাকুক, ভালো খেলুক। টি-টোয়েন্টি খেলতে হলে এখন সাহস নিয়েই খেলতে হবে। রান হলো কি হলো না, ফর্ম আছে কি না, এসব ভেবে লাভ নাই। হাত খুলে না খেললে বড় ইনিংস খেলা মুশকিল।‘

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯