সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার কারণে ভারতের উত্তরাঞ্চলে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিরাপত্তাজনিত

ভারত-পাকিস্তান উত্তেজনায় উত্তর ভারতে বিমান চলাচলে বিঘ্ন, বহু ফ্লাইট বাতিল

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ৭ মে ২০২৫, সকাল ৯:৫০ সময় , আপডেট সময় : ৭ মে ২০২৫, সকাল ৯:৫০ সময়
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার কারণে ভারতের উত্তরাঞ্চলে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নিরাপত্তাজনিত আশঙ্কায় বেশ কয়েকটি বিমানবন্দর থেকে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যার প্রভাব পড়েছে দেশি ও আন্তর্জাতিক উড়োজাহাজ সেবার উপর।

বিভিন্ন ভারতীয় এয়ারলাইন্স যেমন এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট এবং ইন্ডিগো জানিয়েছে, নিরাপত্তার কারণেই তারা বেশ কিছু ফ্লাইট বাতিল করেছে এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। এয়ার ইন্ডিয়া এক্স হ্যান্ডলে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, বুধবার দুপুর ১২টা পর্যন্ত জম্মু, শ্রীনগর, লেহ, জোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটের মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে। এসব গন্তব্যে যাওয়ার কথা থাকলেও বেশ কিছু ফ্লাইট অন্যত্র অবতরণ করেছে, যেমন অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট দিল্লিতে অবতরণ করেছে।

এদিকে, অন্যান্য বিমান সংস্থাগুলোও পরিস্থিতি পর্যবেক্ষণ করে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে পাকিস্তানের মুজাফফরাবাদ, কোটলি ও ভাওয়ালপুর এলাকায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এরই পরিপ্রেক্ষিতে এই অঞ্চলের আকাশসীমায় সতর্কতা জারি করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯