দখলদার ইসরায়েলে চালানো ইরানের মিসাইল হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। এছাড়া ইরানি হামলায় বহু ইসরায়েলি আহত হয়েছেন।

তেহরানের মিসাইল হামলায় এক ইসরায়েলি নিহত

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৪ জুন ২০২৫, সকাল ৯:২৭ সময় , আপডেট সময় : ১৪ জুন ২০২৫, সকাল ৯:২৭ সময়
দখলদার ইসরায়েলে চালানো ইরানের মিসাইল হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। এছাড়া ইরানি হামলায় বহু ইসরায়েলি আহত হয়েছেন। ইরান মোট তিন ধাপে গতকাল রাতে হামলা চালায়। তাদের ছোড়া কয়েকটি মিসাইল সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হানে।

প্রথম দুই দফার হামলায় অন্তত ৪১ জন আহত হন। তৃতীয় দফার হামলায় আহত হন আরও সাতজন।

হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই নারী ইরানের মিসাইলের আঘাতে গুরুতর আহন হন। হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অপরদিকে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। বাকিদের অবস্থা স্থিতিশীল।

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরান কয়েকশ ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। যার কিছু যুক্তরাষ্ট্রের সেনারা ইসরায়েলে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে বলে জানিয়েছেন দেশটির একটি সূত্র।

পরবর্তীতে ইরান হুঁশিয়ারি দেয় যেসব দেশ ইরানের হামলা ঠেকানোর চেষ্টা করবে— এই অঞ্চলে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

এদিকে ইসরায়েলে ইরানের রাতভর হামলার পর আজ শনিবার সকালে দেশটির রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা চালায় দখলদার ইসরায়েল। সেখানে অন্তত দুটি ড্রোন অথবা মিসাইল আঘাত হানে। এই হামলার পরপরই বিমানবন্দরটিতে বিশাল আগুনের সৃষ্টি হয়। যা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জ্বলছিল।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯