২০২৫ সালের হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ জন হাজি। এর

হজ শেষে দেশে ফিরলেন ১৬ হাজার ৪৬৯ জন হাজি

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৪ জুন ২০২৫, সকাল ৯:৩৩ সময় , আপডেট সময় : ১৪ জুন ২০২৫, সকাল ৯:৩৩ সময়
২০২৫ সালের হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২ হাজার ৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন।

শনিবার প্রকাশিত হজ সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। এ তথ্য হজ হেল্প ডেস্ক সরবরাহ করেছে, যা বাংলাদেশ হজ অফিস, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, এয়ারলাইনস এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে।

ফিরতি ফ্লাইটের পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত ৪২টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ফিরেছেন ৫ হাজার ৯৯৯ জন।

অন্যদিকে, হজ পালনের সময় সৌদি আরবে মোট ২৭ জন বাংলাদেশি মারা গেছেন। মৃতদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন এবং আরাফায় ১ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ২৯ এপ্রিল, আর শেষ ফ্লাইটটি যাত্রা করে ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন থেকে। সেদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ ফ্লাইটে ৩৭৭ জন হাজি ঢাকা পৌঁছান। ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯