ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার

ঢাকায় ফেরার পথে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১৭ জুন ২০২৫, দুপুর ৩:২৩ সময় , আপডেট সময় : ১৭ জুন ২০২৫, দুপুর ৩:২৩ সময়
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরার পথে দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বিজিবি ক্যাম্প-সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুরের কাহারোল উপজেলার রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩৩) ও জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোতালেব হোসেন (২৭)। এর মধ্যে মোতালেব ঢাকায় বাইক রাইডার হিসেবে কাজ করতেন। সাজু ইসলাম অন্য একটি পেশায় নিয়োজিত ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ভোরে মোটরসাইকেলে ঢাকার উদ্দেশে রওনা দেন সাজু ও মোতালেব। পথে একটি প্লাস্টিকের ঝুড়িবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত সাজুর চাচাতো ভাই তরিকুল ইসলাম বলেন, ঈদে বাড়ি এসেছিলেন ওরা। আজ সকালে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯