আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, জুলাই নিয়ে যারা ভুয়া মামলা দিয়েছে তারা শেখ হাসিনার চেয়েও বড়

জুলাই নিয়ে যারা ভুয়া মামলা দিয়েছে তারা শেখ হাসিনার চেয়েও বড় জালিম : তারেক রহমান

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ১২:২৯ সময় , আপডেট সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ১২:২৯ সময়
আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, জুলাই নিয়ে যারা ভুয়া মামলা দিয়েছে তারা শেখ হাসিনার চেয়েও বড় জালিম। তিনি বলেন, নতুন বাংলাদেশের স্বপ্নকে এরাই বিক্রি করে দিয়েছে। বুধবার নিজের ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, ভুয়া মামলা দিয়ে ভয় দেখায় আর টাকা নেয়।

এক হত্যা চেষ্টার মামলার আসামী ১০০ জন; এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? নায়ক নায়িকা সাংবাদিকরাও নাকি হত্যায় অংশ নিয়েছে। এসব ভুয়া মামলার জন্য আসল অপরাধীদের বিচারের স্বপ্নের মৃত্যু ঘটেছে।
তারেক রহমান বলেন, ড. ইউনূসের খাতায় জুলাইযোদ্ধার নাম লিখাই নাই, আমাদের নাম শেখ হাসিনার খাতায় আছে। এর চেয়ে বড় সনদ আর লাগবে না।

তিনি বলেন, কোটা কোটা খেলা আবার শুরু করছে যারা, তারা যে রাজনৈতিক ফায়দা হাসিলে এই খেলা খেলছে সেই মুখোস দ্রুতই উন্মোচিত হবে। কোটা ছিল শেখ হাসিনার একিলিস হিল (সামগ্রিক শক্তি থাকা সত্ত্বেও একটি দুর্বলতা), এবার কোটা হবে ড. ইউনূসের একিলিস হিল। আবার লড়াই করবে এদেশের মানুষ, বৈষম্য বিরোধীরা বৈষম্যকারী হিসাবে আবির্ভাব হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯