জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস বুধবার থেকে খোলার ঘোষণা দিয়েছে। বুধবার (২৫ জুন) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।এক

জেরুজালেমে পুনরায় দূতাবাস খুলছে যুক্তরাষ্ট্র

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ১২:৩৮ সময় , আপডেট সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ১২:৩৮ সময়
জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস বুধবার থেকে খোলার ঘোষণা দিয়েছে। বুধবার (২৫ জুন) বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এক বিবৃতিতে, দূতাবাস ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা উল্লেখ করে তাদের কার্যক্রম পুনরায় শুরু করার জন্য ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ডের দেয়া সকল বিধিনিষেধ তুলে নেয়ার কথা জানিয়েছে।

তবে, একইসাথে কর্মীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের বৃহত্তর তেল আবিব (হার্জলিয়া, নেতানিয়া এবং ইভেন ইয়েহুদাসহ), জেরুজালেম এবং বিয়েরশেভা এলাকার বাইরে ভ্রমণ নিষিদ্ধ করা হলো।

যুদ্ধবিরতির আগে, ইসরাইল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতে দূতাবাস কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের আশ্রয় নেয়ার জন্য একাধিক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছিল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯