মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গোপালগঞ্জের কাশিয়ানীর নিজামুল হক মিয়া (৭৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ বৃহস্পতিবার

মানবতাবিরোধী মামলার আসামির ঢামেকে মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:৫০ সময় , আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:৫০ সময়

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গোপালগঞ্জের কাশিয়ানীর নিজামুল হক মিয়া (৭৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে অচেতন অবস্থায় কারারক্ষীরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী রোকনুজ্জামান জানান, ওই ব্যক্তি মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। হাজতি হিসেবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাধুহাটি গ্রামে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯