এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেটের মাঠে হবে এই লড়াই। এই

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিট মিলবে অনলাইনে

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫২ সময় , আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫২ সময়

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেটের মাঠে হবে এই লড়াই। এই সিরিজ ঘিরে টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ১৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০০ টাকায় পাওয়া যাবে টিকিট।


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের লড়াই। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩০ আগস্ট, পরের দুটি ম্যাচ হবে ১ ও ৩ সেপ্টেম্বর। টিকিট কেনা যাবে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট (gobcbticket.com.bd) ও বিসিবি টিকিট অ্যাপের মাধ্যমে।


দর্শকদের জন্য ভিন্ন ভিন্ন স্ট্যান্ড অনুযায়ী নির্ধারণ করা হয়েছে টিকিটের মূল্য। শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) এবং গ্রিন গ্যালারি/গ্রিন হিল থেকে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে, অর্থাৎ ১৫০ টাকায় খেলা দেখা যাবে। শহীদ আবু সাইদ স্ট্যান্ডের (উত্তর-পূর্ব গ্যালারি) টিকিটের দাম ২৫০ টাকা।


ক্লাব হাউসের (ব্লক এ১ - ই১) টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড আপার ইস্ট/ওয়েস্ট, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার ইস্ট/ওয়েস্ট এবং ডিরেক্টর এনক্লোজার থেকে খেলা উপভোগ করতে হলে গুনতে হবে সর্বোচ্চ ২০০০ টাকা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯