ক্রিকেটার মুশফিকুর রহমানের স্ত্রি জান্নাতুল কিফায়াত ঢাকার একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। নিবিড় পর্যবেক্ষণে মা-মেয়ে দু’জনই ভালো

কন্যা সন্তানের বাবা হলেন ক্রিকেটার মুশফিক

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:১৯ সময় , আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:১৯ সময়

ক্রিকেটার মুশফিকুর রহমানের স্ত্রি জান্নাতুল কিফায়াত ঢাকার একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। নিবিড় পর্যবেক্ষণে মা-মেয়ে দু’জনই ভালো আছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেজ থেকে একটি ছবি পোস্টের মাধ্যমে খবরটি জানান মুশফিক। পোস্টে মুশফিকের ছেলে শাহরোজ রহিমের হাতে ‘ইট ইজ আ বেবি গার্ল’লেখা একটি প্ল্যাকার্ড দেখা যায়।

দ্বিতীয়বারের মতো বাবা হওয়া মুশফিক সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম...মহান আল্লাহ আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। মা-মেয়ে দুজনেই নিবিড় পর্যবেক্ষণে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯