ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

সাকিবই ম্যাচটি ছিনিয়ে নিয়েছে : গিল

তিনি যখন ক্রিজে আসেন তখন দল ১৫ রানের মাথায় হারিয়েছে দুই উইকেট। এরপর ক্রিজে এসে খেললেন ৮৫ বলে
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:১৭ সময়
সাকিবই ম্যাচটি ছিনিয়ে নিয়েছে : গিল ছবি : সংগৃহীত
তিনি যখন ক্রিজে আসেন তখন দল ১৫ রানের মাথায় হারিয়েছে দুই উইকেট। এরপর ক্রিজে এসে খেললেন ৮৫ বলে ৮০ রানের একটি দুর্দান্ত ইনিংস। এরপর বোলিংয়ে এসে ১০ ওভারে ৪৩ রান দিয়ে নিলেন বিপজ্জনক সূর্যকুমারের উইকেট। ভারতের বিপক্ষে বাংলাদেশের ৬ রানের জয়ে অধিনায়ক সাকিব আল হাসানের পারফম্যান্সই ছিল এমন। অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে সাকিবের হাতে।

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে কঠিন ব্যাটিং কন্ডিশনে ১৩৩ বলে ১২১ রানের দারুণ ইনিংস খেলেও ম্যাচসেরার পুরস্কার হাতে উঠল না ভারতীয় ব্যাটার শুভমান গিলের। দলের সেরা পারফর্মার হিসেবে তিনি আসেন সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে এসে শুভমান গিলও সাকিবের প্রশংসাই করলেন। গিল বলেন, সাকিব বাংলাদেশের হয়ে ভালো খেলেছে। সে-ই আমাদের কাছ থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছে।

গিলকে অবশ্য বাংলাদশের বিপক্ষে ৬ রানের হারে খুব একটা চিন্তিত মনে হচ্ছে না। নিজেদের ব্যাটিং পরিকল্পনা জানাতে গিয়ে তিনি বলছিলেন, ‘ডট বল যেন কম হয়, আমরা নিজেদের মধ্যে তা নিয়ে আলোচনা করেছি। বেশি সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেছি। বল যদি ব্যাটে আসে, তাহলে খেলার পরিকল্পনা ছিল।’

কিন্তু তা খুব একটা কাজে দেয়নি এই পরিকল্পনা। রান তাড়ার চাপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ভারত। গিল বলেছেন, ‘রাতের বেলা বলের মুভমেন্ট বেশি ছিল। দিনে ব্যাটিং ও রাতে ব্যাটিংয়ে একটা পার্থক্য তো ছিলই।’ গিল অন্য এক প্রশ্নের উত্তরে যোগ করেন, ‘আমরা মাঝে ম্যাচের অবস্থা বুঝতে ভুল করেছি। আমাদের এই ভুল থেকে শিখতে হবে, বিশেষ করে ফাইনালের আগে।’

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটায় ভারতীয়রা খেলেছে ৫ জন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে। সেটা যে বিশ্বকাপের কথা মাথায় রেখে, তা জানিয়ে গিল বললেন, ‘আমাদের খেলোয়াড়দের বিশ্রামের দরকার আছে কারণ সামনে বিশ্বকাপ আছে। বিশ্বকাপে আমাদের কিছু ম্যাচ আছে ভারতের উত্তরে, তখন শীতকাল থাকবে। আমাদের খেলোয়াড়দের সে জন্যই বিশ্রাম দিয়ে খেলাতে হবে।’

ম্যাচটিতে কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারাকে পেছনে ফেলে ক্রিকেট ইতিহাসের সপ্তম সর্বোচ্চ ম্যাচসেরা হওয়ার রেকর্ড গড়েন সাকিব আল হাসান। সাকিব এ পর্যন্ত ৪৩বার ম্যাচসেরা হয়েছেন। বিশ্বেসেরা এই অলরাউন্ডারের সমান ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদিও। ৭৬বার ম্যাচসেরা হয়ে তালিকার শীর্ষে রয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। আর ৬৪বার ম্যাচসেরা হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বিরাট কোহলি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল