ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বছরের প্রথম ১২ দিনে দেশে এসেছে ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স

চলতি বছরের জানুয়ারির প্রথম ১২ দিনে দেশে এসেছে ১৪৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:২৯ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:২৯ সময়
বছরের প্রথম ১২ দিনে দেশে এসেছে ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স ছবি : সংগৃহীত

চলতি বছরের জানুয়ারির প্রথম ১২ দিনে দেশে এসেছে ১৪৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ১৭ লাখ ডলার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর এই সময়ে দেশে এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার।’ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১২ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৭২ কোটি ৫০ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ১০ শতাংশ বেশি।


এর আগে গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়ের রেকর্ড।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল