ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

গত মৌসুমের পর পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সবচেয়ে কট্টোর সমর্থকও মেনে নিতে বাধ্য হতেন যে রোনালদো আসলেই ফুরিয়ে
  • আপলোড সময় : ২৫ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৫০ সময়
  • আপডেট সময় : ২৫ অক্টোবর ২০২৩, দুপুর ১০:৫০ সময়
রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয় ছবি : সংগৃহীত
গত মৌসুমের পর পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সবচেয়ে কট্টোর সমর্থকও মেনে নিতে বাধ্য হতেন যে রোনালদো আসলেই ফুরিয়ে গেছেন। ইউরোপ ছেড়ে এশিয়ায় পাড়ি জমানোর পর রোনালদোর পক্ষে বাজি ধরার লোক খুব কম পাওয়া যাবে এটাই স্বাভাবিক। কিন্তু মানুষটা যে রোনালদো যিনি পরাজয় মেনে নিতে যানেন না তাইতো গত মৌসুমের সব হতাশা ঝেড়ে তিনি এখন রয়েছেন ফর্মের তুঙ্গে। বয়স ৩৯ এর কাছে গেলেও গোল ক্ষুধা এখনও ২৫ বছরের মতো। সেই গোল ক্ষুধা নিবারণে একের পর এক গোল করেই যাচ্ছেন সিআরসেভেন। গোলের ক্ষুধায় বিভোর রোনালদো গোল করলেন মঙ্গলবারও (২৪ অক্টোবর), তাও আবার জোড়া গোল। আর তাতেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কাতারি ক্লাব আল দুহাইলের বিপক্ষে ৪-৩ গোলে জিতল আল নাসর।

ঘরের মাঠে দুহাইলের বিপক্ষে শুরুতেই এগিয়ে যায় আল নাসর। এক সময় নাসর ৩-০ গোলের লিড পেলেও দুহাইল ব্যবধান ৩-২ করে ফেলে ম্যাচটি জমিয়ে তোলে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে। কিন্তু দ্বিতীয়বারের মতো রোনালদোর দারুণ এক গোলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় সৌদি ক্লাবটির।

ক্রিশ্চিয়ানো রোনালদোর অ্যাসিস্টে থেকে তালিস্কার গোলে লিড পায় আল নাসর। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। ৫৬ মিনিটে গোলের দেখা পান সাদিও মানে। ৬১ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন রোনালদো নিজে। এরপর দুহাইলের টানা দুই গোল।

৬৩ মিনিটে প্রথম গোল হজম করে আল নাসর। চার মিনিট পর আবারও একই ঘটনা। মিনিট দশেক পর রোনালদো গোল করলে নাসরের পক্ষে ব্যবধান দাঁড়ায় ৪-২ এ। ৮৫ মিনিটে আরেকটি গোল করে খেলা টানটান উত্তেজনার পর্যায়ে নিয়ে যায় দুহাইল। শেষ পর্যন্ত আর কেউ গোল না পাওয়ায় জয় নিশ্চিত হয় নাসরের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল