ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তানকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতে দলটির বিপক্ষে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত
  • আপলোড সময় : ২৮ অক্টোবর ২০২৩, সকাল ৮:১৭ সময়
  • আপডেট সময় : ২৮ অক্টোবর ২০২৩, সকাল ৮:১৭ সময়
পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয় ছবি : সংগৃহীত
ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে পাকিস্তানকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতে দলটির বিপক্ষে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করে লাল-সবুজের মেয়েরা।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস।

২০ রানের এই জয়ে ২-০ তে এগিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করলো জ্যোতির দল। এর আগে প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক নিদা দার। সর্বোচ্চ ২৭ রান করে অপরাজিত থাকেন স্বর্ণা আক্তার। একটি করে চার ছয়ের মারে ২২ বলে এ রান করেন তিনি।

মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ২০ রান। এছাড়া রিতু মনি ১৯, শামিমা সুলতানা ১৮, সোবহানা মোস্তারি ১৬ ও অধিনায়কি জ্যোতি ১০ রান করেন। পাকিস্তানের হয়ে ডায়ানা বেগ ২টি উইকেট শিকার করেন।

১২১ রানের লক্ষ্যে নেমে ইনিংসের তৃতীয় বলেই ডাক মারেন নাতালিয়া পারভেজ। সিদ্রা আমিনও (৯) বিদায় নেন। তার সঙ্গে বিসমাহ মারুফ ২৫ রানের জুটি গড়েন। পাকিস্তান অধিনায়ককে ভালো সঙ্গ দিতে পারেননি কেউ। ৪৪ বলে ৩০ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি।

বিসমাহ আউট হওয়ার পর আরও চাপে পড়ে পাকিস্তান। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ২৫ রানে। ৭ উইকেটের বিনিময়ে ১০০ রানে থামে তারা। বাংলাদেশ জিতে ২-০ তে এগিয়ে গেল। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ও নাহিদা দুটি করে উইকেট নেন।

আগামী রোববার (২৯ অক্টোবর) পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে বাংলাদেশের মেয়েরা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল