ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানের লজ্জার হার বাংলাদেশের

কাগজে-কলমে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা ছিল না বললেই চলে। তবুও টানা হারের পর ক্লান্ত সমর্থকরা আশায় বুক বাঁধছিলেন
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৩, সকাল ৮:৪৬ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৩, সকাল ৮:৪৬ সময়
নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানের লজ্জার হার বাংলাদেশের ছবি : সংগৃহীত
কাগজে-কলমে বাংলাদেশের সেমিফাইনাল খেলার সম্ভাবনা ছিল না বললেই চলে। তবুও টানা হারের পর ক্লান্ত সমর্থকরা আশায় বুক বাঁধছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পাওয়ার। ডাচদের বিপক্ষে জয় না পাওয়ার কোন কারণও ছিল না বাংলাদেশের।
সব দিক থেকে এগিয়ে থাকলেও টাইগার সমর্থকদের সব আশা ধুলোয় মিশিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। টানা চার হারে প্রায় ডুবতে থাকা বাংলাদেশের তরী শেষ পর্যন্ত ডুবে গেল কলকাতার গঙ্গায়, ডাচদের ধাক্কায়। স্কট এডওয়ার্ডসের দলকে ২২৯ রানে আটকে দিলেও সাকিব আল হাসান, লিটন দাসদের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হারল ৮৭ রানে। তাতে করে সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাওয়া টাইগারদের থামতে হচ্ছে গ্রুপ পর্বেই।

এর আগে এক দিনের ক্রিকেটে দুই দলের দেখা হয় দুই বার। যেখানে উভয় দল জয় পায় একটি করে। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম ডাচদের বিপক্ষে টাইগারদের দেখা। সেখানেই বাজিমত করলেন স্কট এডওয়ার্ডসের দল। সাকিব-লিটনদের বিপক্ষে বিশ্ব মঞ্চে প্রথম দেখায় জয় তুলে নেন ডাচরা।

স্কট এডওয়ার্ডসদের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে আসেন তানজিদ তামিম ও লিটন দাস। প্রথম চার ওভার দেখে শুনে খেললেও বিপদ আসে ইনিংসের পঞ্চম ওভারে। আরিয়ান দত্তের বলে স্কট এডওয়ার্ডস হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন। আউট হয়ে যাবার আগে ১২ বলে মাত্র ৩ রান করেন।

আর এরপরেই সাজঘরে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। দলীয় ১৯ রানে ফন বিককে পুল করতে গিয়ে লিটনের মতোই উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি। প্যাভিলিয়নের যাবার আগে ১৬ বলে ১৫ রান করেন এই বাঁহাতি ব্যাটার। তাতে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এরপর উইকেটে আসা নাজমুল শান্ত ও মিরাজের ব্যাটে শুরুর ধাক্কা সামল দেবার চেষ্টা করে টাইগাররা। বিশ্বকাপের আগ পর্যন্ত দারুণ ছন্দে থাকা শান্ত বিশ্বকাপে আস্থার প্রতিদান দিতে পারছেন না। ছয়টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেলেও কোনো ম্যাচেই নিজের জাত চেনাতে পারলেন না শান্ত। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও সেই ধারা অব্যাহত। দলীয় ৪৫ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। আউটের আগে করেন ১৮ বলে মাত্র ৯ রান।

শান্ত আউট হওয়ার কিছুক্ষণ পরেই আউট হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসানও। তিনি ৫ রানে বিদায় নেন। ৭০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকে রিয়াদ ও শেখ মেহেদীর ব্যাটে কিছুতা প্রতিরোধ গড়লেও জয়ের জন্য যথেস্ট ছিলো না। দলীয় ১১৪ রানের মধ্যে রিয়াদ ২০ ও মেহেদী ১৭ করে বিদায় নিলে বাংলাদেশের জন্য সেই বিপদ আরও বাড়ে।

শেষ দিকে মুস্তাফিজের ২০ রানের ইনিংস শুধু হারের ব্যবধান কমিয়েছে টাইগাররা। শেষ পর্যন্ত ৪৭ বল হাতে রেখেই ১৪২ রানে অলআউট হয় সাকিবরা। ডাচদের হয়ে বল হাতে পল ফন মিকেরেন নেন সর্বোচ্চ তিন উইকেট।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল