ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

মাহমুদউল্লাহতেই বড় স্কোরের স্বপ্ন দেখছে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ইডেন গার্ডেনসে টসে জিতে ব্যাটিংয়ে
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৩৭ সময়
  • আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৩৮ সময়
মাহমুদউল্লাহতেই বড় স্কোরের স্বপ্ন দেখছে বাংলাদেশ ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ইডেন গার্ডেনসে টসে জিতে ব্যাটিংয়ে নেমে সেই আশায় বড় একটা ধাক্কাই খেয়েছে বাংলাদেশ। শাহিন শাহ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে ভেঙ্গে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার। তবে লিটস দাস ও মাহমুদউল্লাহর দারুণ এক জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, পেরিয়েছে শতরানও।

রানের খাতা না খুলেই আফ্রিদির বলে ফিরেছিলেন তানজিম তামিম। আফ্রিদির পরের ওভারে ৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন নাজমুল শান্তও। এরপর মুশফিকও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে, মাত্র ৫ রান করে ফিরেছেন হারিস রউফের বলে।

২৩ রানে তিন উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে বাংলাদেশ। দলের হাল তখন ধরেছেন দুই অভিজ্ঞ ব্যাটার লিটন-মাহমুদউল্লাহ। পাকিস্তানের বোলারদের অনায়াসেই খেলেছেন দুইজন। দুজনে বেশ মারমুখিও হয়েছে সময়ে সময়ে। এতে রানের গতিও বেশ বেশ।

লিটন-মাহমুদউল্লাহর জুটিতে ১০০ পেরোয় বাংলাদেশ। এই জুটি যখন আরও বড় হওয়ার আশা জাগাচ্ছিল, ঠিক তখনই বাজে শট খেলে আউট হন লিটন। ৬৪ বলে ৪৫ রান করে ইফতিখারের বলে উড়িয়ে মারতে গিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। লিটন ফিরলেও ক্রিজে টিকে আছেন মাহমুদউল্লাহ। ৬ চার ও একটি ছয়ে ৬২ বলে ৫২ রান করে তিনিই এখন বাংলাদেশের বড় ভরসা।

এই রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল