ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বাংলাদেশে নির্বিচারে আটক ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সব পক্ষকে সহিংসতা, অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে আটক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৩, সকাল ৮:৭ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৩, সকাল ৮:৭ সময়
বাংলাদেশে নির্বিচারে আটক ও সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের ছবি : সংগৃহীত
বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সব পক্ষকে সহিংসতা, অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে আটক থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল সোমবার (৩০ অক্টোবর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে আন্তোনিও গুতেরেসের এ আহ্বানের কথা জানান।

স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতায় অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এমন খবরে মহাসচিব উদ্বিগ্ন। এমতাবস্থায় মহাসচিব মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে বিরোধী দলগুলোর গত ২৮ অক্টোবরের সমাবেশকে কেন্দ্র করে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও ধরপাকড় শুরু হয়েছে। আজ মঙ্গলবার পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ প্রায় ২ হাজার ৩০০ নেতা-কর্মীকে সরকার গ্রেপ্তার করেছে বলে দলটি দাবি করেছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল