ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

৫ বলে ৫ উইকেট, ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র‌্যান্ডেল

ক্রিকেটে হ্যাটট্রিক বা চার বলে চার উইকেটের ঘটনা মাঝেমধ্যে দেখা যায়। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ বলে পাঁচ
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩১ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩১ সময়
৫ বলে ৫ উইকেট, ইতিহাস গড়লেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র‌্যান্ডেল

ক্রিকেটে হ্যাটট্রিক বা চার বলে চার উইকেটের ঘটনা মাঝেমধ্যে দেখা যায়। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার নজির আগে কখনও ছিল না। সেই অসম্ভবকেই বাস্তবে পরিণত করে ইতিহাস গড়েছেন নিউজিল্যান্ডের পেসার ব্রেট র‌্যান্ডেল। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলতে নেমে তিনি গুঁড়িয়ে দেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটিং লাইনআপ। মাত্র দুই ওভারের ব্যবধানে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নিয়ে গড়েন অনন্য এক কীর্তি।


৩০ বছর বয়সী এই ডানহাতি পেসারের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১৭ সালে। মজার বিষয় হলো, সেই সময় তিনি খেলতেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়েই। কয়েক বছর পর একই দলকে বিধ্বস্ত করেই গড়লেন বিরল এই রেকর্ড। ম্যাচটিতে শুধু পাঁচ বলে পাঁচ উইকেটই নয়, প্রতিপক্ষের প্রথম ইনিংসে টানা সাতটি উইকেটও তুলে নেন র‌্যান্ডেল। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তার এই দাপুটে স্পেল প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যক্তিগত পরিসংখ্যানকেও আরও সমৃদ্ধ করেছে। ৩৭ ম্যাচে তার উইকেটসংখ্যা ইতোমধ্যে শতাধিক ছাড়িয়েছে।


র‌্যান্ডেলের এই দুর্দান্ত বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তার পারফরম্যান্সে চলতি মৌসুমে তৃতীয় জয় পায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। এর আগে দলটি টানা দুই ম্যাচ ড্র করেছিল। অন্যদিকে নর্দার্ন ডিস্ট্রিক্টস ম্যাচটির আগে টানা তিনটি জয়ের ধারায় ছিল। নিজের অবিশ্বাস্য কীর্তি নিয়ে ম্যাচ শেষে বিস্ময় প্রকাশ করেন র‌্যান্ডেল। তিনি বলেন, এমন ঘটনা এখনও বিশ্বাস করতে পারছেন না। মুহূর্তটি তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে।


তিনি আরও জানান, হ্যাটট্রিকের পরও তিনি একই জায়গায় বল করার পরিকল্পনা ধরে রাখেন। কারণ উইকেটের আশায় পরিকল্পনা বদলে ফেলা উচিত নয়— এই শিক্ষাই তিনি অনুসরণ করেছেন। ম্যাচ চলাকালীন সময়েই যে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন, সেটিও জানতেন না এই পেসার। পরে বিষয়টি জানতে পেরে তিনি বলেন, বিশ্ব ক্রিকেটে প্রথমবার এমন কিছু হয়েছে— এটা জানা সত্যিই দারুণ অনুভূতি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল