ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

১৬ বছরের ডাউম্যান-ম্যাজিকে আর্সেনালের নাটকীয় জয়

এমিরেটস স্টেডিয়ামে দীর্ঘ সময় গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। একের পর এক আক্রমণ করেও এভারটনের শক্ত রক্ষণভাগ ভাঙতে
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৭ সময়
১৬ বছরের ডাউম্যান-ম্যাজিকে আর্সেনালের নাটকীয় জয়

এমিরেটস স্টেডিয়ামে দীর্ঘ সময় গোলের দেখা পাচ্ছিল না আর্সেনাল। একের পর এক আক্রমণ করেও এভারটনের শক্ত রক্ষণভাগ ভাঙতে পারছিল না গানাররা। তবে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামা ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যান বদলে দেন পুরো দৃশ্যপট। তার পারফরম্যান্সে এভারটনকে ২–০ গোলে হারিয়ে শিরোপা দৌড়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে আর্সেনাল। ম্যাচজুড়ে বল দখলে ছিল আর্সেনালের স্পষ্ট আধিপত্য। প্রায় ৬৫ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ২৫টি শট নেয় দলটি। কিন্তু ৮৮ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল গোলশূন্য। যখন পয়েন্ট হারানোর শঙ্কা তৈরি হচ্ছিল, তখনই ৭৪ মিনিটে কোচ মিকেল আর্তেতা মাঠে নামান তরুণ ডাউম্যানকে।


৮৯ মিনিটে ডাউম্যানের নেওয়া নিখুঁত ফ্রি-কিক এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। সুযোগ বুঝে ভিক্তর ইয়োকেরেস বল জালে পাঠিয়ে আর্সেনালকে এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ে এভারটন সমতায় ফেরার চেষ্টায় আক্রমণে উঠে এলে পাল্টা আক্রমণ থেকে নিজের গতি কাজে লাগিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন ডাউম্যান। এই গোলের মাধ্যমে মাত্র ১৬ বছর ৭৩ দিন বয়সে গোল করে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন তিনি।


এই জয়ে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে আর্সেনাল। অন্যদিকে ৩০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানেই রয়েছে এভারটন। দিনের অন্য ম্যাচে চমক দেখিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ১–০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের ১৮ মিনিটে অ্যান্থনি গর্ডনের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় নিউক্যাসলের। এই হারে ৩০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে চেলসি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল