ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ম্যাথিউজের ‘টাইমড আউট’ নিয়ে নতুন বিতর্ক

অ্যাঞ্জেলো ম্যাথিউজ ‘টাইমড আউট’ হওয়ায় নতুন বিতর্কের জন্ম দিয়ে গেলেন। সাংবাদিক বৈঠকে শাকিব আল হাসানকে তুলোধোনা করেন শ্রীলঙ্কার
  • আপলোড সময় : ৭ নভেম্বর ২০২৩, দুপুর ১:১০ সময়
  • আপডেট সময় : ৭ নভেম্বর ২০২৩, দুপুর ১:১০ সময়
ম্যাথিউজের ‘টাইমড আউট’ নিয়ে নতুন বিতর্ক ছবি: সংগৃহীত
অ্যাঞ্জেলো ম্যাথিউজ ‘টাইমড আউট’ হওয়ায় নতুন বিতর্কের জন্ম দিয়ে গেলেন। সাংবাদিক বৈঠকে শাকিব আল হাসানকে তুলোধোনা করেন শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। সটান জানিয়ে দেন, ”এই ম্যাচের আগে পর্যন্ত শাকিবের প্রতি শ্রদ্ধা ছিল। কিন্তু এখন আর নেই।”

যাঁকে নিয়ে এত চর্চা বাংলাদেশের সেই অধিনায়ক শাকিব আল হাসান কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। তাঁকে আম্পায়াররা জিজ্ঞাসাও করেন, সিদ্ধান্ত বদলাবেন কিনা। কিন্তু শাকিব নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ বলেন, ”আম্পায়াররা বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানকে সিদ্ধান্ত বদল করার জন্য বলেছিল। কিন্তু শাকিব তাঁদের না বলে দেয়।”
প্রথমটায় শাকিব এই নিয়ম সম্পর্কে অবহিত ছিলেন না। পরিবর্ত এক ক্রিকেটার

অধিনায়ককে জানান, আবেদন করলে আম্পায়াররা আউটও দিতে পারেন ম্যাথিউজকে। সেই মতোই আম্পায়ারদের কাছে ‘টাইমড আউট’-এর আবেদন করেন বাংলাদেশের অধিনায়ক। আম্পায়াররা শাকিবকে প্রশ্ন করেন, সিদ্ধান্ত বদলাতে কি তিনি ইচ্ছুক? শাকিব নিজের সিদ্ধান্ত থেকে নড়েননি। শাকিবের সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সাংবাদিক বৈঠকে ম্যাথিউজ বিস্ফোরণ ঘটান। আম্পায়ারদেরও ছাড়েননি তিনি। শাকিব অবশ্য জানিয়ে দেন, ঠিক না ভুল তিনি জানেন না। তবে একটা লড়াইয়ে নেমেছেন তিনি। ম্যাচ জিততে হত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল