ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

দেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে, জানাল মন্ত্রণালয়

কাঁচামালের ঘাটতিতে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বন্ধ হয়ে যাওয়ার খবর বিভিন্ন মাধ্যমে
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৬ সময়
দেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে, জানাল মন্ত্রণালয়

কাঁচামালের ঘাটতিতে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) বন্ধ হয়ে যাওয়ার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রতিষ্ঠানটি বর্তমানে লো-ফিড বা সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের জাহাজ পৌঁছাতে দেরি হওয়ায় এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, রিফাইনারিটি পুরোপুরি বন্ধ হয়নি এবং দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বিকল্প সব ব্যবস্থা গ্রহণ করেছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাসের জন্য নির্ধারিত অপরিশোধিত তেলের চালান সময়মতো না আসায় উৎপাদন কমানো হয়েছে। তবে পরিশোধিত জ্বালানি তেল আমদানি অব্যাহত রয়েছে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরাসরি ক্রয় পদ্ধতিতেও তেল আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ডিজেলের মাত্র ১৫ শতাংশ এবং পেট্রোলের ১১ শতাংশ চাহিদা পূরণ করে এই রিফাইনারি। বাকি চাহিদা আমদানি করা পরিশোধিত তেল দিয়ে পূরণ করা হচ্ছে। বর্তমানে শোধনাগারটির চারটি ইউনিটের মধ্যে দুটি রক্ষণাবেক্ষণে থাকলেও বাকি দুটি ইউনিট সচল রয়েছে। ফলে সীমিত সক্ষমতায় উৎপাদন অব্যাহত আছে।


সরকারি সূত্র বলছে, আন্তর্জাতিক বাজার ও যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহ শৃঙ্খলে কিছুটা চাপ তৈরি হলেও দেশের জ্বালানি তেলের বাজারে কোনো সংকট নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল