ঢাকা | |

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর ২০২৬ সালের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে নির্ধারিত ভোটগ্রহণের
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

সারাদেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল-এর ২০২৬ সালের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ১৯ মে নির্ধারিত ভোটগ্রহণের সূচি বাতিল করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (১৫ এপ্রিল) রাতে বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়।


সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশব্যাপী বিদ্যমান জ্বালানি সংকটসহ উদ্ভূত পরিস্থিতির কারণে নির্বাচনী প্রচারণা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিভিন্ন জেলা ও বার অ্যাসোসিয়েশন থেকেও নির্বাচন স্থগিতের অনুরোধ জানানো হয়েছিল। এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিত সভায় ১৯ মে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল, যেখানে সভাপতিত্ব করেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অ্যাডহক কমিটির মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিল-এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমান সিদ্ধান্তের ফলে নতুন নির্বাচনের সময়সূচি নিয়ে আইনজীবী মহলে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত নতুন তারিখ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’