ঢাকা | |

হরিণ জবাইয়ের ভিডিও ভাইরাল, কয়েক কিলোমিটার দূরে মিললো শাবক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হরিণ জবাইয়ের ঘটনার পর এবার প্রায় এক মাস বয়সী একটি হরিণ শাবক উদ্ধার করেছে বন
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৮ সময়
হরিণ জবাইয়ের ভিডিও ভাইরাল, কয়েক কিলোমিটার দূরে মিললো শাবক

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় হরিণ জবাইয়ের ঘটনার পর এবার প্রায় এক মাস বয়সী একটি হরিণ শাবক উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকার একটি পরিত্যক্ত পাইপ থেকে শাবকটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দৌড়াতে দৌড়াতে হরিণ শাবকটি একটি পরিত্যক্ত পাইপের ভেতরে ঢুকে পড়ে। এ সময় কয়েকটি কুকুর তাকে ধাওয়া করে। পরে স্থানীয়রা বিষয়টি দেখে বন বিভাগের কর্মীদের খবর দেন। খবর পেয়ে বন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে হরিণ শাবকটিকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসা দেন।


পরবর্তীতে শারীরিকভাবে সুস্থ থাকায় এবং আশপাশে মায়ের ডাক শোনা যাওয়ার পর সেটিকে পুনরায় বনে অবমুক্ত করা হয়। মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নাওশাদ বলেন, হরিণ জবাইয়ের ঘটনার তদন্ত চলাকালে কিছু দূরে আরেকটি হরিণ শাবকের সন্ধান পাওয়া যায়। পরে সেটির স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থ অবস্থায় বনে ছেড়ে দেওয়া হয়। শাবকটির বয়স আনুমানিক এক মাস বলে জানান তিনি।


এদিকে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মিরসরাইয়ের একটি এলাকায় হরিণ জবাইয়ের দৃশ্য দেখা যায়, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়। ভিডিওতে তিনজন ব্যক্তিকে হরিণ জবাইয়ের চেষ্টা করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে।


বন বিভাগ জানায়, ঘটনাটির তদন্তে তিনজনের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’