ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

আইএমএফের ঋণের কাছে দেশের মানুষ জিম্মি: অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠোর শর্তে নেওয়া ঋণের
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়
আইএমএফের ঋণের কাছে দেশের মানুষ জিম্মি: অর্থ উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কঠোর শর্তে নেওয়া ঋণের কারণে দেশের সাধারণ মানুষ এখন আর্থিক চাপে জিম্মি অবস্থায় রয়েছে। তার অভিযোগ, আগের সরকার জনগণের স্বার্থ না ভেবে স্বজনতোষী পৃষ্ঠপোষকতা বজায় রাখতে এই বেইলআউট গ্রহণ করেছিল। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক সক্ষমতা ও সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা’ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফ সভাপতি দৌলত আকতার মালা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম।


অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে, তবে রেমিট্যান্স প্রবাহ কিছুটা স্বস্তি এনে দিয়েছে। এটি কোনো নীতিগত সংস্কারের ফল নয়, বরং প্রবাসীদের শ্রম ও দেশপ্রেমের অবদান বলে মন্তব্য করেন তিনি। তিনি জানান, বর্তমান সরকারের পাঁচটি প্রধান অগ্রাধিকার হলো—রাষ্ট্রীয় সংস্কার, সমতাভিত্তিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, আঞ্চলিক সমতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি।


বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, অভ্যন্তরীণ বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগও আসবে না। তাই ব্যক্তিখাতের বিনিয়োগ সক্ষমতা বাড়ানো জরুরি। একইসঙ্গে রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। ব্যাংক রেজুলেশন আইন প্রসঙ্গে তিনি বলেন, আইনটি সবার জন্য সুযোগ রেখে তৈরি করা হয়েছে এবং কেউ অসন্তুষ্ট হলে আদালতে যাওয়ার অধিকার রয়েছে। এদিকে সেমিনারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, দেশের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে—অর্থনৈতিক সংকট মোকাবিলা, আইএমএফ শর্ত পূরণ এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা।


তিনি আরও বলেন, দেশে আয় বৈষম্য উদ্বেগজনক হারে বেড়েছে, যা সামাজিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করছে। শিক্ষা ও সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন তিনি। ব্যাংকিং খাত নিয়ে তিনি বলেন, কেবল ঋণ পুনঃতফসিল করে খেলাপি ঋণ সমস্যার সমাধান সম্ভব নয়; সুশাসন নিশ্চিত করাই মূল সমাধান। এছাড়া ব্যবসায়ী নেতারা শিল্পনীতি স্থিতিশীল রাখা, জ্বালানি সংকট নিরসন এবং করনীতিকে ব্যবসাবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল