ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

পিএসএল ফাইনাল খেলবেন নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। আগামী ৩
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৮ সময়
পিএসএল ফাইনাল খেলবেন নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। আগামী ৩ মে শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি অংশ নেবেন পেশাওয়ার জালমির হয়ে।


দলের ফাইনালে ওঠার পর ফ্র্যাঞ্চাইজিটির অনুরোধে বিসিবি নাহিদ রানাকে এই ম্যাচ খেলার অনুমতি দেয়। বিষয়টি নিশ্চিত করেন পেশাওয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি, পাশাপাশি বিসিবিও আনুষ্ঠানিকভাবে ছাড়পত্রের বিষয়টি জানায়। এর আগে পিএসএলে খেলতে গিয়ে অতিরিক্ত ছুটি পেয়েছিলেন নাহিদ রানা ও শরিফুল ইসলাম। ফাইনালের জন্য আবারও অনুমতি পাওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানান জাভেদ আফ্রিদি।


তিনি এক সামাজিক মাধ্যমে লেখেন, পিএসএল ফাইনালে নাহিদ রানাকে খেলার সুযোগ দেওয়ার জন্য তামিম ইকবালকে ধন্যবাদ। এর আগে ইনজুরি ও ওয়ার্কলোড ব্যবস্থাপনার কারণে নাহিদকে পিএসএল থেকে সরিয়ে নেওয়ার কথা বলা হলেও পরে পরিস্থিতি পরিবর্তন হয়। কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠে আসে পেশাওয়ার জালমি, এরপরই তারা বিসিবির কাছে বিশেষভাবে নাহিদকে দলে রাখার অনুরোধ করে।


আগামী ৮ মে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে নাহিদের ফিটনেস ও প্রস্তুতি বিবেচনায় রেখে তাকে ভবিষ্যতে টেস্ট দলে দেখা যেতে পারে বলে জানিয়েছে বিসিবি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল