ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

তামিম নির্বাচিত হয়ে এলে উপকৃত হবে ক্রিকেট: সাকিব

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ভুল ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
তামিম নির্বাচিত হয়ে এলে উপকৃত হবে ক্রিকেট: সাকিব

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ভুল ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য একটি ফ্র্যাঞ্চাইজি লিগের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশ না নেওয়া দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি ছিল।


সাকিব বলেন, ওই সিদ্ধান্তের ফলে জাতীয় দল বড় একটি আন্তর্জাতিক আসর থেকে বঞ্চিত হয়েছে, যা খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের সুযোগ নষ্ট করেছে। তার মতে, একটি দল হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়া সবসময়ই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ দল ভালো করছে এবং দলগত পারফরম্যান্সেও উন্নতি দেখা যাচ্ছে। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গড়া দল ভবিষ্যতে আরও ভালো করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


ক্রিকেট প্রশাসন নিয়েও মন্তব্য করেন সাকিব। তিনি মনে করেন, সাবেক ক্রিকেটার তামিম ইকবালের মতো কেউ বোর্ডের দায়িত্বে এলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে দেশের ক্রিকেট উপকৃত হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে প্রশ্নের জবাবে সাকিব জানান, তিনি পর্যাপ্ত ম্যাচ খেলেছেন এবং এখন তরুণদের সময় এসেছে। তাই আর আইপিএল খেলার অনুশোচনা নেই, তবে টুর্নামেন্টটি দেখতে তার ভালো লাগে।


সাকিবের এই মন্তব্য ঘিরে আবারও দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল