ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

গাড়িতে না নেওয়ায় চালককে ‘গলাটিপে’ হত্যার অভিযোগ যাত্রীর বিরুদ্ধে

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চাঁন মিয়া (৪০) নামে এক ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে
  • আপলোড সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫১ সময়
  • আপডেট সময় : ৩০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫১ সময়
গাড়িতে না নেওয়ায় চালককে ‘গলাটিপে’ হত্যার অভিযোগ যাত্রীর বিরুদ্ধে

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চাঁন মিয়া (৪০) নামে এক ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে আলমনগর ইউনিয়নের মাদারজানি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁন মিয়া একজন প্রসূতি রোগীকে ইজিবাইকে করে গোপালপুর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে ব্যাপারীপাড়া এলাকায় ফরহাদ আলী নামে এক ব্যক্তি একই গাড়িতে উঠতে চাইলে তিনি জানান, রোগী থাকায় অতিরিক্ত যাত্রী নেওয়া সম্ভব নয়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তর্কাতর্কি এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। তখন ফরহাদ আলী চাঁন মিয়ার গলা চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে গোপালপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ