ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

দেশের জ্বালানি খাতে ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় ও বৈশ্বিক বাজার অস্থিরতার কারণে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১
  • আপলোড সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ৬ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

দেশের জ্বালানি খাতে ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় ও বৈশ্বিক বাজার অস্থিরতার কারণে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, পিডিবির প্রস্তাব জমা হলেও বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব এখনও আসেনি। ফলে পুরো প্রক্রিয়া চূড়ান্ত হতে আরও সময় লাগবে এবং গণশুনানির পরই সিদ্ধান্ত নেওয়া হবে।


সূত্র জানায়, সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছিল। তখন পাইকারি দাম ৫ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিট ৭.০৪ টাকা নির্ধারণ করা হয়। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে ইউনিটপ্রতি আরও ১.২০ টাকা থেকে ১.৫০ টাকা পর্যন্ত বাড়তে পারে। পিডিবি বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি ও কয়লার দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সরবরাহ ব্যবস্থার সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে।


প্রস্তাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সম্ভাব্য ঘাটতি দাঁড়াতে পারে প্রায় ৫৬ হাজার ৪৭৫ কোটি টাকা, যা ভর্তুকির ওপর বড় চাপ সৃষ্টি করবে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে যৌক্তিক মূল্য নির্ধারণের সুপারিশ করেছে বলে জানানো হয়েছে। পিডিবি আরও প্রস্তাব করেছে যে, নিম্ন আয়ের ‘লাইফলাইন’ গ্রাহকদের জন্য মূল্যবৃদ্ধি না করে সীমিত ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়া হবে। তবে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতে ব্যবহারভেদে ইউনিটপ্রতি ৭০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত দাম বাড়তে পারে।


সরকারি পর্যায়ে বলা হচ্ছে, বৈশ্বিক জ্বালানি বাজারের চাপ সামলাতে এবং বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখতে মূল্য সমন্বয় এখন সময়ের দাবি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত বিইআরসির যাচাই-বাছাই ও গণশুনানির পরই নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল