ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন: জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট বোর্ড!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক
  • আপলোড সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৬, সকাল ৯:৫৫ সময়
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন: জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট বোর্ড!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক বৈঠক ও আলোচনা অনুযায়ী, দুই বোর্ড একে অপরকে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে সমর্থন দেওয়ার বিষয়ে একমত হয়েছে। সূত্রের বরাতে জানা যায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শুরু হওয়া ইতিবাচক সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। এবার এশিয়ান ও বৈশ্বিক ক্রিকেট কাঠামোতে একে অপরকে সহযোগিতার বিষয়ে অগ্রগতি হয়েছে।


পিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুই দিনের ঢাকা সফর শেষে ইতিবাচক বার্তা নিয়ে দেশে ফিরেছেন। সফরকালে তিনি বিসিবি ও অন্যান্য ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও উপস্থিত ছিলেন। বৈঠকে ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো, বিশেষ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সম্ভাব্য দুই স্তরের ফরম্যাট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি আইসিসির আয় বণ্টন ও ভবিষ্যৎ টুর্নামেন্ট কাঠামোতে আরও ভারসাম্য আনার বিষয়ে আলোচনা হয়।


সূত্র আরও জানায়, বর্তমান ব্যবস্থায় কিছু বড় ক্রিকেট খেলুড়ে দেশ বেশি সুযোগ ও ম্যাচ খেললেও বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো তুলনামূলক কম সুযোগ পাচ্ছে—এ বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এছাড়া আইসিসি কাঠামোর ভেতরে আরও সমন্বিত অবস্থান তৈরি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই বোর্ড একমত হয়েছে বলে জানা গেছে। দুই পক্ষই ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার এবং পারস্পরিক সমর্থন অব্যাহত রাখার বিষয়ে সম্মতি জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল