ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

আনচেলত্তির ‘কঠিন শর্তে’ রাজি হয়েই বিশ্বকাপে জায়গা পেয়েছেন নেইমার

ব্রাজিলের হলুদ-সবুজ জার্সিতে একসময় যিনি ছিলেন দলের অবিসংবাদিত তারকা, সেই নেইমার জুনিয়রকে ঘিরে এবার তৈরি হয়েছে নতুন বাস্তবতা।
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৪৬ সময়
আনচেলত্তির ‘কঠিন শর্তে’ রাজি হয়েই বিশ্বকাপে জায়গা পেয়েছেন নেইমার

ব্রাজিলের হলুদ-সবুজ জার্সিতে একসময় যিনি ছিলেন দলের অবিসংবাদিত তারকা, সেই নেইমার জুনিয়রকে ঘিরে এবার তৈরি হয়েছে নতুন বাস্তবতা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলে তার ভূমিকা আর আগের মতো একচ্ছত্র নয়; বরং তাকে দেখা যেতে পারে অভিজ্ঞ পথপ্রদর্শক হিসেবে। ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কোচ কার্লো আনচেলত্তি দলের পরিকল্পনায় নেইমারকে রেখেছেন ঠিকই, তবে তার জন্য নির্ধারণ করেছেন কঠিন কিছু শর্ত। সম্প্রতি ভিডিও কলে নেইমারের সঙ্গে আলোচনায় কোচ স্পষ্ট করে দেন, দলে তার অবস্থান এখন আর স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত নয়। এমনকি অধিনায়কত্ব নিয়েও কোনো নিশ্চয়তা নেই।


প্রতিবেদনে আরও বলা হয়, কোচের পরিকল্পিত সম্ভাব্য একাদশে নেইমারের জায়গা আপাতত অনিশ্চিত। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডকে এখন প্রতিযোগিতার মধ্য দিয়েই জায়গা করে নিতে হবে। পাশাপাশি মাঠের বাইরের জীবন নিয়েও তাকে আরও শৃঙ্খলাবদ্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সক্রিয়তা কমানোর পরামর্শ দেওয়া হয়েছে।


তবে কঠোর শর্তের পাশাপাশি নেইমারের অভিজ্ঞতার প্রশংসাও করেছেন কোচ। তার মতে, তরুণদের ভিড়ে ভরা এই দলে নেইমারের উপস্থিতি ড্রেসিংরুমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যেকোনো সময়ে খেলার সুযোগ পেলে তিনি দলকে সাহায্য করতে সক্ষম বলেও মন্তব্য করা হয়েছে। কোচের কাছ থেকে পাওয়া এই বার্তাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন নেইমার। দলীয় স্বার্থে যেকোনো ভূমিকায় অবদান রাখতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়ার পর কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি একটি বার্তাও পাঠিয়েছেন।


সূত্র: গ্লোবো (ব্রাজিল)।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল