ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে চান আশরাফুল

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী জুনে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, সকাল ৯:৩৭ সময়
অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে চান আশরাফুল

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী জুনে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়সহ আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ জিতে আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি মনে করেন, সেরা পারফরম্যান্স ধরে রাখতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতাও সম্ভব।


আশরাফুল বলেন, “আমরা যেভাবে গত তিনটি সিরিজ খেলেছি, খেলোয়াড়রা যদি তাদের সেরা ক্রিকেট খেলে এবং তিন বিভাগেই ভালো করে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ধরে ধরে চিন্তা করে সিরিজ জেতা সম্ভব ইনশাআল্লাহ।” তবে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ যে কঠিন হবে, সেটাও স্বীকার করেন তিনি। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় এবং ২০০৮ সালের সফরের স্মৃতিও তুলে ধরেন সাবেক এই অধিনায়ক।


তিনি বলেন, “২০০৫ সালে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম, এরপর আর জয় পাওয়া হয়নি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় গিয়ে আমরা তাদের ১৯৮ রানে অলআউট করেছিলাম, কিন্তু সেই ম্যাচটাও শেষ পর্যন্ত জিততে পারিনি।” বর্তমান দলের প্রসঙ্গে আশরাফুল বলেন, টেস্ট দলে অভিজ্ঞ খেলোয়াড়ের সংখ্যা বেশি থাকায় কাজ করা তুলনামূলক সহজ। তার মতে, অভিজ্ঞ ক্রিকেটাররা জানেন কীভাবে ম্যাচ পরিস্থিতি সামলাতে হয়। আগামী সফরকে সামনে রেখে বাংলাদেশ দল এখন কঠোর প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল