ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৪ জন

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১০:১১ সময়
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন ৪ জন

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন শুক্রবার (২২ মে) শেষ হয়েছে। জানা গেছে, তিনটি ক্যাটাগরিতে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। মোট ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হলেও শেষ পর্যন্ত ৬টি জমা হয়নি।


ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ১৯টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও জমা পড়েছে ১৪টি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে তিনটি করে, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একটি করে এবং বরিশাল বিভাগ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এদিকে রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে যাচাই-বাছাই শেষে তারা টিকে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই তিনজন হলেন—মীর শাহরুল আলম সীমান্ত (রাজশাহী), মির্জা ফয়সাল আমিন (রংপুর) এবং কাইয়ুম চৌধুরী (সিলেট)।


ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা) থেকে একজনই মনোনয়ন জমা দিয়েছেন। এই ক্যাটাগরি থেকে একজনই পরিচালক নির্বাচিত হবেন বলে জানা গেছে। মনোনয়ন জমা দিয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোনীত কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে ক্যাটাগরি-২ (ক্লাব ক্যাটাগরি) থেকে ১৮টি মনোনয়নপত্র জমা পড়েছে, যা সমান সংখ্যক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করেছে। এই ক্যাটাগরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল