ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বিশ্বকাপের আগে পানামাকে ৬ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রস্তুতির শক্ত বার্তা দিল ব্রাজিল। রোববার রাতে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, সকাল ৯:৩৯ সময়
বিশ্বকাপের আগে পানামাকে ৬ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের প্রস্তুতির শক্ত বার্তা দিল ব্রাজিল। রোববার রাতে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।  ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। খেলা শুরুর এক মিনিটেরও কম সময়ের মধ্যে ক্যাসেমিরোর পাস থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিউস জুনিয়র। 


তবে ১৩ মিনিটে সমতায় ফেরে পানামা। মুরিলোর নেওয়া ফ্রি-কিক ব্রাজিলের খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ালে সেটি আত্মঘাতী গোল হিসেবে গণ্য হয়। এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষদিকে ভিনিসিউসের তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে হেডে গোল করেন অধিনায়ক ক্যাসেমিরো। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল। 


দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠে আনচেলত্তির দল। বিরতির পর একাধিক পরিবর্তন এনে পুরো স্কোয়াডকে ঘুরিয়ে দেখেন ইতালিয়ান এই কোচ। এরপর রায়ান, লুকাস পাকেতা, ইগর থিয়াগো এবং দানিলোর গোলের সুবাদে ব্যবধান বাড়তে থাকে।  ম্যাচের ৮৩ মিনিটে কার্লোস হার্ভে দূরপাল্লার শটে পানামার হয়ে একটি গোল শোধ দিলেও তা শুধুই ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ৬-২ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। 


এই জয়ের ফলে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরও বেড়েছে সেলেসাওদের। আগামী ৭ জুন প্রস্তুতি ম্যাচে মিসরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। গ্রুপ পর্বে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। 


সূত্র: রয়টার্স, এএফপি ও আন্তর্জাতিক গণমাধ্যম

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল