ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

সুইজারল্যান্ডকে আটকে দিয়ে ইতিহাস গড়লো কাতার

অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় ম্যাচ। ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ইনজুরি টাইমে গোল করে
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:৬ সময়
সুইজারল্যান্ডকে আটকে দিয়ে ইতিহাস গড়লো কাতার

অতিরিক্ত সময়ের একেবারে শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় ম্যাচ। ১-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ইনজুরি টাইমে গোল করে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় ফেরে কাতার। শেষ পর্যন্ত এই ব্যবধানেই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট অর্জন করল এশিয়ান চ্যাম্পিয়ন কাতার। এর আগে বিশ্বকাপে প্রতিটি ম্যাচেই পরাজয়ের স্বাদ পেয়েছিল মধ্যপ্রাচ্যের দলটি।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সুইজারল্যান্ড। প্রথমার্ধের ১৬ মিনিটে ডি-বক্সে ফাউলের কারণে ভিএআর চেকের পর পেনাল্টির সিদ্ধান্ত দেয় রেফারি। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করেন সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলো। এক গোল পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে কাতার। তবে সুইজারল্যান্ডের অভিজ্ঞ ডিফেন্ডারদের সংগঠিত রক্ষণভাগ ভেদ করা সহজ হয়নি। বারবার আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না তারা।


তবে ইনজুরি টাইমে আসে সমতা। এক দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে সুইস রক্ষণভাগকে ফাঁকি দিয়ে দারুণ এক গোল করেন বুয়ালেম খুখি। তার এই গোলে ম্যাচে ফিরে আসে কাতার। শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচ শেষ করে দুই দল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল