ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র

২০২৬ বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করার দৌড়ে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:৩১ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:৩১ সময়
অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র

২০২৬ বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত করার দৌড়ে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে তারা আগেভাগেই শেষ পর্বে ওঠার টিকিট নিশ্চিত করে। এর আগে প্রথম দল হিসেবে নকআউট নিশ্চিত করেছিল মেক্সিকো। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। ম্যাচের ১১তম মিনিটেই এগিয়ে যায় তারা, যখন ফোলারিন বালোগুনের বাড়ানো পাস আত্মঘাতীভাবে নিজেদের জালে পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার ক্যামেরন বার্জেস।


গোলের পর আক্রমণের গতি আরও বাড়ায় স্বাগতিক দল যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের ৪৩ মিনিটে তারা ব্যবধান দ্বিগুণ করে। সের্হেনিও দেস্তের শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন হলে তা থেকে হেড করে বল জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় যুক্তরাষ্ট্র। দ্বিতীয়ার্ধে কিছুটা রক্ষণাত্মক হলেও বেশিরভাগ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে যুক্তরাষ্ট্র। তবে রক্ষণভাগের কিছু ভুলে সুযোগ তৈরি করে অস্ট্রেলিয়া। ৫১ মিনিটে একক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন বালোগুন। পরে ওয়েস্টন ম্যাককেনির দারুণ পাস থেকেও আরেকটি সুযোগ নষ্ট হয়।


শেষ দিকে ম্যাচে উত্তেজনা বাড়ে। ৮৮তম মিনিটে বালোগুন ও সাউতারের মধ্যে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে দুজনসহ ইতালিয়ানো হলুদ কার্ড দেখেন। যোগ করা সময়ে ইরানকুন্ডাকে থামাতে গিয়ে হলুদ কার্ড দেখেন ক্রিস রিচার্ডস। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল