ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

টি-টোয়েন্টি বিশ্বকাপ সূচি প্রকাশ, টাইগারদের প্রথম ম্যাচ ৭ জুন

চলতি বছরের ১ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৪, সকাল ৮:২৩ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৪, সকাল ৮:২৩ সময়
টি-টোয়েন্টি বিশ্বকাপ সূচি প্রকাশ, টাইগারদের প্রথম ম্যাচ ৭ জুন ছবি : সংগৃহীত
চলতি বছরের ১ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ জুন থেকে। আজ (শুক্রবার) বিশ্বকাপের পূর্ণ সূচি ঘোষণা করেছে আইসিসি। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন, ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাস।

এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ করবে বাংলাদেশ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। ২৯ দিন ব্যাপী এই বিশ্বকাপের ফাইনাল হবে ২৯ জুন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে। মোট ৯টি ভেন্যুতে বিশ্বকাপের ৫৫টি ম্যাচ হবে। ভেন্যু হিসেবে রয়েছে বার্বাডোজের কেনিংটন ওভাল, ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি, ত্রিনিদাদের প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ড ও সেন্ট লুসিয়ার অ্যারন্স ভ্যালি স্টেডিয়াম।

আবারও গ্রুপ পর্বেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপ ‘এ’-তে তারা আছে আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান খেলবে। আর ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল