ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

নুর-সহ তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: রেজা কিবরিয়া

বাংলাদেশের রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অপসারণের ‘বেআইনি’ পদক্ষেপের জন্য, নুরুল হক নুরসহ তিন জনের
  • আপলোড সময় : ২ জুলাই ২০২৩, রাত ৮:৭ সময়
  • আপডেট সময় : ২ জুলাই ২০২৩, রাত ৮:৭ সময়
নুর-সহ তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: রেজা কিবরিয়া নুর-সহ তিনজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে: রেজা কিবরিয়া

বাংলাদেশের রাজনৈতিক সংগঠন গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে অপসারণেরবেআইনিপদক্ষেপের জন্য, নুরুল হক নুরসহ তিন জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন . রেজা কিবরিয়া।

গুলশানের বাসায় সাংবাদিকদের একথা জানান . রেজা। বলেন, “আমার নেতৃত্বেই গণ অধিকার পরিষদ পরিচালিত হবে।রেজা কিবরিয়া বলেন, “তিনি (নূর) আমাকে অপসারণ করতে এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে আইনত ভোট না নিয়েই সিদ্ধান্ত নিয়েছেন।

. রেজা বলেন, “দলের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বা সভাপতি-কে অপসারণ করতে দুই-তৃতীয়াংশ ভোট (৮১ ভোট) প্রয়োজন; এটা ঘটেনি।নুর তার সহযোগীরা কমিটির কয়েকজন সদস্যের স্বাক্ষর জাল করেছেন বলেও দাবি করেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, “যারা স্বাক্ষর করেননি, সেখানে আপনারা তাদের স্বাক্ষর দেখতে পাবেন। এটি একটি গুরুতর বিষয়। সেজন্য আমরা নুরুল হক, রাশেদ খান শাকিল উজ্জামানের বিরুদ্ধে স্বাক্ষর জাল এবং অনিয়মের মাধ্যমে ভোট নেয়ার জন্য মামলা করবো।

রেজা কিবরিয়া জানান, “আমাকে অপসারণের জন্য ভোটের সময় ৩৬ জন কেন্দ্রীয় কমিটির সদস্য স্বাক্ষর করেছিলেন। আহ্বায়ককে অপসারণ করতে কেন্দ্রীয় কমিটির ৮১টি ভোটের প্রয়োজন থাকলেও, বাকিরা স্বাক্ষর করেননি। তাই তারা আমাকে অপসারণ করতে পারেনি।সংগঠনের আহ্বায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি।

রেজা কিবরিয়া বলেন, “একজন ব্যক্তির জন্য সংগঠন এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। আমি মনে করি আমরা সমস্যাটি কাটিয়ে উঠতে পারবো। কারণ, সংগঠন বাঁচানোর জন্য অনেক ভাল লোক রয়েছে।

এর আগে, শনিবার ( জুলাই) গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়াকে তার পদ থেকে সরিয়ে যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে নিয়োগ দেয়া হয়। সংগঠনের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “কেন্দ্রীয় কমিটির দুই-তৃতীয়াংশ সদস্য রেজা কিবরিয়াকে অপসারণের প্রস্তাবে সমর্থন দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।উল্লেখ্য, রেজা কিবরিয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন না।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’