ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

দক্ষিণ সিটি করপোরেশনে বিবাহবিচ্ছেদের হার বেশি

বাংলাদেশে বাড়ছে বিবাহবিচ্ছেদ। সবচেয়ে বেশি বিবাহবিচ্ছেদ হচ্ছে ঢাকা শহরে। ঢাকা শহরে গত বছরে বিবাহবিচ্ছেদ হয়েছে ১৩ হাজারের বেশি।
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৩, দুপুর ৩:১৯ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৩, দুপুর ৩:১৯ সময়
দক্ষিণ সিটি করপোরেশনে বিবাহবিচ্ছেদের হার বেশি দক্ষিণ সিটি করপোরেশনে বিবাহবিচ্ছেদের হার বেশি

বাংলাদেশে বাড়ছে বিবাহবিচ্ছেদ সবচেয়ে বেশি বিবাহবিচ্ছেদ হচ্ছে ঢাকা শহরে ঢাকা শহরে গত বছরে বিবাহবিচ্ছেদ হয়েছে ১৩ হাজারের বেশি প্রায় প্রতি ৪০ মিনিটে, ঢাকায় একটি করে ডিভোর্স হচ্ছে তবে, শুধুমাত্র ঢাকা নয়, ডিভোর্সের সংখ্যা বাড়ছে চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রংপুর এলাকাতেও

গতবছর ঢাকায় ডিভোর্সের আবেদন এসেছিল মোট ১৩,২৮৮টি এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে হাজার ৬৯৮টি, এবং উত্তর সিটি করপোরেশনে হাজার ৫৯০টি আবেদন জমা পড়ে চলতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আবেদন জমা পড়েছে ২৪৮৮টি এই হিসাবে , প্রতিদিন ঢাকায় ডিভোর্স হচ্ছে ৩৭টি করে

২০২০ সালে ১২,৫১৩টি এবং ২০২১ সালে ১৪,৬৫৯টি ডিভোর্স হয় ঢাকায় ঢাকার দুটি পুরসভার হিসাবে, গত চার বছরে সেখানে বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে ৫২ হাজার ৯৬৪টি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবেও বিবাহবিচ্ছেদ বেশি হচ্ছে শিক্ষিত দম্পতিদের মধ্যে

গত ১৫ বছর ধরেই বাংলাদেশের বিবাহবিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী সবচেয়ে বেশি বিবাহবিচ্ছেদ হচ্ছে রাজশাহী বিভাগে এবং কম সিলেটে গত বছর চট্টগ্রামে ,৯৭৬টি, রংপুরে ,২১৫টি, ময়মনসিংহ জেলায় , ৩৯০টি বিবাহবিচ্ছেদ হয়েছে এই সংখ্যা আগের দুবছরের তুলনায় বেশি

গত পাঁচ বছরে খুলনায় বিবাহবিচ্ছেদ হয়েছে ,০৫২টি এর মধ্যে গত দুই বছরের সংখ্যায় প্রায় হাজার 

রংপুরের জেলা রেজিস্ট্রার আবদুস সালাম প্রামাণিক বলেন, "স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য, লাঞ্ছনাসহ বেশ কিছু কারণে বিবাহবিচ্ছেদ বাড়ছে বিবাহবহির্ভূত সম্পর্কও ডিভোর্সের অন্যতম একটি কারণ"

বিবাহবিচ্ছেদ বেড়ে যাওয়ার প্রবণতা সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফাতেমা রেজিনা পারভীন বলেন, "সমাজে সহিষ্ণুতা কমছে নগরজীবনের চাপ, ব্যক্তিকেন্দ্রিকতা, সঙ্গীর পছন্দ-অপছন্দ, জৈবিক চাহিদা পূরণ না হওয়া ইত্যাদি বিষয় দাম্পত্য সম্পর্কের ওপর প্রভাব ফেলছে সেই সঙ্গেই মহিলারা সংসারে নিজের মর্যাদা না পেয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন"

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল