ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

নেইমারকে বরণ করতে প্রস্তুত আল-হিলালে!

সব গুঞ্জন আর সম্ভাবনা গুঁড়িয়ে দিয়ে সৌদি ক্লাব আল-হিলালেই যাচ্ছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র। বার্সেলোনার সঙ্গে সব রকমের
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৩, দুপুর ১২:১৪ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৩, দুপুর ১২:১৪ সময়
নেইমারকে বরণ করতে প্রস্তুত আল-হিলালে! ছবি : সংগৃহীত
সব গুঞ্জন আর সম্ভাবনা গুঁড়িয়ে দিয়ে সৌদি ক্লাব আল-হিলালেই যাচ্ছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র। বার্সেলোনার সঙ্গে সব রকমের আলোচনা শেষ হলেও দলবদলে নতুন করে যুক্ত হয়েছে আল-হিলালের নাম। আর শেষ পর্যন্ত নেইমারের চুক্তি সম্পাদনে তাদের সফল হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি।

একাধিক গণমাধ্যমের মতে, নেইমার নিজেও আল-হিলালের এই প্রস্তাব ভেবে দেখছেন। মূলত বার্সেলোনা কোচ জাভির অনাগ্রহের কারণেই সৌদি ক্লাবের প্রতি মন গলছে তার। আর এসব বিবেচনায় এখন থেকেই নেইমারকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি। এমনকি নেইমারের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টেস্টের দিনও ঠিক করে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।

সবশেষ খবর অনুযায়ী, সোমবারের মধ্যেই চুক্তি স্বাক্ষরের জন্য যাবতীয় সব কাগজপত্র তৈরি করতে চাইছে আল হিলাল। দুই বছরের চুক্তিতে একশ মিলিয়ন ইউরো বেতনের বিনিময়ে সৌদি ক্লাবের আহ্বানে সাড়া দিচ্ছেন নেইমার। মোট দুই বছরের জন্য চুক্তিতে আল-হিলালে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান।

তবে, সব সমীকরণ পালটে গেল আল-হিলালের বড় অঙ্কের প্রস্তাবের কাছে। নেইমারের সবুজ সংকেত এখনও এসে পৌঁছায়নি। কিন্তু, আল-হিলাল এখন থেকেই প্রস্তুত এই ব্রাজিলিয়ানকে নিজেদের দলে ভেড়াতে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল