ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এলাকাবাসীর হাতে বিএসএফ সদস্য আটক

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের এক সদস্যকে আটক করেছে এলাকাবাসী।বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে এ
  • আপলোড সময় : ৪ জুন ২০২৫, দুপুর ১১:৩৮ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৫, দুপুর ১১:৩৮ সময়
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এলাকাবাসীর হাতে বিএসএফ সদস্য আটক ছবি : সংগৃহীত
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের এক সদস্যকে আটক করেছে এলাকাবাসী।

বুধবার (৪ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, ৫৩ ব্যাটালিয়নের আওতাধীন জহুরপুর বিওপির অর্থাৎ নায়ারণপুর ইউনিয়নের সাত রশিয়া গ্রামে এক বিএসএফ সদস্যকে এলাকাবাসী আটক করেছে। সাতরশিয়া গ্রামটি ভারতের সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাবাসীর গরু বা ছাগল চড়তে চড়তে ভারতীয় সীমান্ত এলাকার দিকে চলে যায়। প্রায় সময় বিএসএফ এইসব গরু-ছাগলকে তাড়া দেয়। কিন্ত আজকে সকাল সাড়ে ৭টার দিকে ছাগলকে তাড়া দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এক বিএসএফ সদস্য। এই সময় গ্রামবাসী তাকে আটক করে এবং খুটির সঙ্গে বেঁধে রাখে। পরে বিজিবিবির সদস্যদের খবর দেওয়া হলে বিজিবির সদস্যরা এসে বিএসএফের সেই সদস্যকে উদ্ধার করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

৫৩ বিজিবির পক্ষ থেকে হাবিলদার মানিক বলেন, অধিনায়ক স্যার এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন। কিছুক্ষণের মধ্যে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি বিস্তারিত জানানো হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল