ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

সাম্প্রতিক কিছু জেলায় সামান্য বৃষ্টি হলেও দেশের বেশ কিছু অংশে তাপপ্রবাহের তীব্রতা এখনো অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য
  • আপলোড সময় : ১২ জুন ২০২৫, দুপুর ৪:১২ সময়
  • আপডেট সময় : ১২ জুন ২০২৫, দুপুর ৪:১২ সময়
গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ছবি : সংগৃহীত
সাম্প্রতিক কিছু জেলায় সামান্য বৃষ্টি হলেও দেশের বেশ কিছু অংশে তাপপ্রবাহের তীব্রতা এখনো অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে নয়টি জেলা এবং দুটি বিভাগে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে চলেছে, যা আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

বৃহস্পতিবার, ১২ জুন, আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগেও তাপপ্রবাহের প্রভাব রয়েছে। তবে কিছু এলাকায় এই প্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী রবিবার (১৫ জুন) অথবা সোমবার (১৬ জুন) দেশের আরও কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম থেকে পুরোপুরি স্বস্তি নাও মিলতে পারে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল