ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বুবলীর বিতর্কিত আচরণে অপুকে সান্ত্বনা দিয়েছেন শাকিব খান

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে মেগাস্টার শাকিব খানের সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ
  • আপলোড সময় : ১২ জুন ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
  • আপডেট সময় : ১২ জুন ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
বুবলীর বিতর্কিত আচরণে অপুকে সান্ত্বনা দিয়েছেন শাকিব খান ছবি : সংগৃহীত
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে মেগাস্টার শাকিব খানের সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবরও প্রচার হয়েছে। তারপরই বেশ কয়েকটি ছবি আপলোড করে চালাকি-প্ররোচনা বন্ধ করতে ফেসবুক স্ট্যাটাস দেন চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর এই প্রসঙ্গ নিয়ে কথা বলেন অপু বিশ্বাস।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে ৫টি ছবি আপলোড করেন বুবলী। ছবিতে দেখা যাচ্ছে, ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে রয়েছেন শাকিব ও বুবলী। ছেলেকে কেক খাওয়ানোর পর বুবলীকেও কেক খাওয়াচ্ছেন শাকিব।

ক্যাপশনে বুবলী লেখেন, ‌‘কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে।’

‘বাবা শাকিব খান তার সব সন্তানকে ভীষণ ভালোবাসেন, সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না।’

‘সব বাবা মায়ের মতো আমরাও সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই। কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।’

এ বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, শাকিব নাকি বুবলীর এসব কর্মকাণ্ড দেখে তাকে সান্ত্বনা দেন। অপুকে পরামর্শ দেন, এসব নিয়ে না ভাবার জন্য।
অপু বিশ্বাসের ভাষ্য, শাকিব আমাকে বলে, ‘তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কি সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো।’ এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি। যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না— যোগ করেন অভিনেত্রী।

এসময় বুবলীকে খোঁচা দিয়ে অপু বলেন, ‘সিনেমা নাই, কোনো কাজ নাই, এবারের ঈদটা ফাঁকা যাবে? না কোনোভাবেই ফাঁকা যেতে দিবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিজায়গায় রাখছে না।’

বুবলীকে উদ্দেশ্য করে এই নায়িকা আরও বলেন, ‘সে বিভিন্ন মাধ্যমে বলছে, নোংরামো বন্ধ করা দরকার। এগুলো বন্ধ করা দরকার। অথচ সেই নোংরামোর মধ্যে নিজেদেরকে ফেলে দিচ্ছে।‘ 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল