ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ঈদে বাজিমাত করল নিলয়-হিমির ‘কোটি টাকার চেয়ারম্যান’

নাটকের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। জুটি বেঁধে একাধিক দর্শকপ্রিয় নাটক তারা উপহার দিয়েছে।
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৫, দুপুর ৩:২৯ সময়
  • আপডেট সময় : ১৬ জুন ২০২৫, দুপুর ৩:২৯ সময়
ঈদে বাজিমাত করল নিলয়-হিমির ‘কোটি টাকার চেয়ারম্যান’ ছবি : সংগৃহীত
নাটকের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। জুটি বেঁধে একাধিক দর্শকপ্রিয় নাটক তারা উপহার দিয়েছে। দর্শকপ্রিয়তা থাকায় এদের জুটি করেই একাধিক নাটক নির্মাণ করা হচ্ছে।

এবারের ঈদেও এ জুটির একাধিক নাটক প্রকাশ হয়েছে। প্রায় প্রতিটি নাটক রয়েছে দর্শক পছন্দে। তবে ইউটিউবের যুগে ‘ভিউ’র পাশাপাশি ‘ট্রেন্ডিং’ বলেও একটি শব্দ খুব পরিচিত। শিল্পী থেকে শুরু করে পরিচালক ও নাটকসংশ্লিষ্ট সবাই চায় তাদের নাটকটি ভিউয়ের পাশাপাশি যেন ইউটিউব ট্রেন্ডিংয়ে উঠে আসে। অন্যবারের মতো এ ঈদেও ট্রেন্ডিংয়ে রয়েছে নিলয়-হিমি জুটির নাটক ‘কোটি টাকার চেয়ারম্যান’।

নাটকটি ৮ জুন ইউটিউবে প্রকাশ হয়। মুক্তির পর ৬০ লাখের বেশি দর্শক এটি দেখেছেন। অনামিকা মন্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান।

এ প্রসঙ্গে নিলয় বলেন, ‘দর্শক আমাদের জুটিটা খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন। এটি তাদের ভালোবাসারই বহিঃপ্রকাশ।’

হিমি বলেন, ‘আমরা বেশ আগে থেকেই কাজ করি। দর্শক আমাদের পছন্দ করছেন বলেই নিয়মিত কাজ হচ্ছে। প্রতি উৎসবেই আমাদের নাটক ট্রেন্ডিংয়ে আসে। এটি অনেক ভালো লাগার। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই দর্শকদের।’

এখন পর্যন্ত নিলয়-হিমি জুটি বেঁধে প্রায় দেড় শতাধিকের বেশি নাটকে কাজ করেছেন। ট্রেন্ডিং-এর উদাহরণ এলেই এ জুটির কথা প্রথমে বলতেই হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল