ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

শক্তিমান নন, নতুন সুপারহিরো ঘরানায় পা রাখছেন আল্লু অর্জুন

আবারও শক্তিমানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে গুঞ্জনের ঝড়। তবে এবার নিশানায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। অনেকেই দাবি
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৫, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৫, দুপুর ২:৩৯ সময়
শক্তিমান নন, নতুন সুপারহিরো ঘরানায় পা রাখছেন আল্লু অর্জুন ছবি : সংগৃহীত
আবারও শক্তিমানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে গুঞ্জনের ঝড়। তবে এবার নিশানায় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। অনেকেই দাবি করছেন, তিনি নাকি হতে চলেছেন বলিউডের নতুন শক্তিমান! কিন্তু আদতে এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন।

আসল ঘটনা হলো, ‘পুষ্পা’ খ্যাত এই তারকা সম্প্রতি দেখা করেছেন ‘মিন্নাল মুরলি’-খ্যাত পরিচালক বাসিল জোসেফের সঙ্গে। আর সেখানেই আলোচনা হয়েছে একেবারে নতুন একটি সুপারহিরো প্রজেক্ট নিয়ে, যার গল্প, চরিত্র ও পরিসর সবই হতে চলেছে একেবারে মৌলিক ও ভারতীয় সংস্কৃতিনির্ভর।

এই সম্ভাব্য ছবিটির সঙ্গে ‘শক্তিমান’-এর কোনও সম্পর্ক নেই। না এটা সেই ৯০ দশকের জনপ্রিয় টেলিভিশন শোয়ের রিমেক, না রিবুট, না কোনও স্পিনঅফ। এই প্রজেক্টে নেই মুকেশ খান্নার কোনও সম্পৃক্ততাও। এমনকি এখনও পর্যন্ত ছবির চিত্রনাট্য বা শুটিং কবে শুরু হবে, তাও চূড়ান্ত নয়। সবই রয়েছে প্রাথমিক আলোচনা পর্যায়ে।

তবে যা শোনা যাচ্ছে, এই নতুন সুপারহিরো চরিত্রে আল্লু অর্জুনের আগ্রহ রয়েছে প্রবলভাবে। ছবিটির নির্মাণ হতে পারে গীতা আর্টসের ব্যানারে, যেখানে প্রযোজক হিসেবে থাকতে পারেন আল্লু অরবিন্দ নিজেই।

সব মিলিয়ে, আল্লু অর্জুন যে এখন নিজের ক্যারিয়ারে নানা ঘরানায় পরীক্ষা-নিরীক্ষা করছেন, সেটা পরিষ্কার। অ্যাটলির সঙ্গে একটি অ্যাকশনধর্মী বড় বাজেটের ছবির পরিকল্পনার পাশাপাশি বাসিল জোসেফের মতো কনটেন্টভিত্তিক পরিচালকের সঙ্গে সম্ভাব্য সুপারহিরো ছবির আলোচনা — সবটাই তাঁর কেরিয়ারের নতুন দিক উন্মোচনের ইঙ্গিত দেয়।

শেষ কথা, শক্তিমান নয় — বরং একেবারে নতুন এক ‘দেশি’ সুপারহিরো রূপে হাজির হতে পারেন আল্লু অর্জুন। তাই গুজবে কান না দিয়ে অপেক্ষা করুন অফিসিয়াল ঘোষণার। কারণ হিরো যদি আল্লু অর্জুন হন, গল্পটা জমবেই!
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল